শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যেকোনো সময় নাশকতা করতে পারে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী


যেকোনো সময় নাশকতা করতে পারে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছে। তারা যেকোনো সময় নাশকতা করতে পারে।

আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ‘জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।

আসাদুজ্জামান খান বলেন, এ দেশের জনগণ মেনে নেবে না। ২০১৩-১৪ সালে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিল। সে সময় শুধু মানুষ নয়; পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না।

জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনো কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি