মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২৩


ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মো. ইয়াহান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সরলের আশি ঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাউছার আখতার বলেন, সকালে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়।

কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যুবরণ করেছে।

শিশুটির মামা মিজানুর রহমান জানান, সকালে বাড়ির সবার অগোচরে পুকুরে ডুবে যায় ইয়াহান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি