বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেবিদ্বারে দোয়া ও মিলাদ মাহফিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০২৩


মোঃ জামাল উদ্দিন দুলালঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে ইউসুফপুর ইউনিয়নের পীর মহেশপুর পূর্ব পাড়া মসজিদ মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।

৬নং ওয়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুস সালাম বাদশা মিয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা তাতীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সঞ্চালনা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মোঃ শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ মোসলেহ উদ্দিন মানিক , তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক মোঃ মিজানুর রহমান স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক মোঃ মোস্তফা কামাল , আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম সরকার, ২নং ইউসুফপুর ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহআলম মাঝি, ইউপি মেম্বার মোঃ ফারুক, মোঃ সহিদ মেম্বার প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি