জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত এএসপি( দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির শোয়েব এবং ওসি মোঃ মোজাম্মেল হক। শনিবার(২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় দাউদকান্দি মডেল থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে দায়িত্ব পালনে তাদের পক্ষ থেকে সম্ভাব্য সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মাদক নির্মুল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত এই দুই কর্মকর্তা আরো বলেন, সাংবাদিকরা অনেক বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।পুলিশ ও সাংবাদিক পরষ্পর পরিপুরক।
সাংবাদিকদের পক্ষ থেকেও ইতিবাচক সহায়তার আশ্বাস প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া সভায় উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ আগষ্ট ওসি মোজাম্মেল হক এবং প্রায় একমাস পূর্বে সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব দাউদকান্দি সার্কেলে যোগদান করেন।


















































