শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব


বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২৩

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে অধিনায়কত্ব নেওয়ার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজের পরিকল্পনার কথা জানালেন সাকিব আল হাসান।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনের সাকিব হাজির হয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সাথে নিয়ে। সাকিব বলেছেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’
সাকিবের মতে, এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমন নয়। খারাপ করলেও খারাপ হয়ে যাবে না।

দুই আসরকে নিয়ে দুই ভাবনায় এগোতেই আগ্রহী ওয়ানডের নতুন অধিনায়ক।

২০১১ সালেও সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলেছিল টাইগাররা। তখন তিনি ছিলেন টগবগে তরুণ। আর এখন ক্যারিয়ারে শেষ পথে দাঁড়ানো এক অভিজ্ঞ যোদ্ধা। সাকিব এ নিয়ে বলেছেন, ‘যদিও অনেক অল্প বয়স ছিল। এখন যেহেতু অনেক বড় একটা অভিজ্ঞতা আছে, সেদিক থেকে অনেক ভালো একটা দল। আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি