জামাল উদ্দিন দুলালঃ
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলার ভিরাল্লা উদয়ন বিদ্যাপীঠ মাঠে প্রতিষ্ঠা বাষিকী’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মাসুদ হাসান’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য মোঃ তাজুল ইসলাম পাঠান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য মনিরুজ্জামান ফরাজী, এডভোকেট আবু মুছা ভূইয়া, দেবিদ্বার পৌর বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন আহমেদ ( ভিপি মাহফুজ), দেবিদ্বার উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক সরকার, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আলীম পাঠান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আবুল কালাম চৌধুরী, মোহনপুর ইউপি বিএনপি’র আহবায়ক মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ তামিম সহ আরো অনেকে প্রমূখ। পরে শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের উদ্দেশ্য এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থা ও তারেক রহমানকে জন্য দোয়া ও মোনাজাত করেন।



















































