শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জে ডোবার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় একটি ডোবার পানিতে ডুবে সামির ও তিশা নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
নিহত দুই ভাই বোন বন্দরের আমিন এলাকায় অটোরিকশা চালক কামালের সন্তান। তারা একই এলাকায় হাসান হোসেনের বাড়িতে ভাড়া থাকত।

নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহিদুল ইসলাম জানান, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির পাশে ডোবায় জোয়ারের জমে থাকা পানিতে খেলতে নেমে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল তারা। আজ স্থানীয়রা তাদের মরদেহ ভাসতে দেখে সংবাদ দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি