শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নোয়াখালী কবিরহাট নবগ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোমিন উল্ল্যহ (৬০) এবং একই জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুল শহিদের ছেলে আবদুল খালেক (৩৫)।

সোমবার (২ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাকির হাসান বলেন, এ চক্রটি অভিনব কৌশলে সিএনজি অটোরিকশায় একজন যাত্রীর জন্য জায়গা ফাঁকা রাখতেন। পরে খালি সিটে যাত্রী উঠিয়ে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট হাতিয়ে নিতেন। একই চক্রটি বেশ কিছুদিন যাবৎ নোয়াখালী থেকে এসে ফেনী সদর ও ফুলগাজী এলাকায় এসব কাজ করে। যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় নারীদের টার্গেট করতো। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে নোয়াখালী, চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি