বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ডিসি ও ইউএনও’দের জন্য কেন গাড়ি কেনা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী


ডিসি ও ইউএনও’দের জন্য কেন গাড়ি কেনা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২৩

ডিসি ও ইউএনও’দের জন্য কেন গাড়ি কেনা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নতুন গাড়ি কেনা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।

বৃহস্পতিবার মাগুরায় নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি ও ইউএনওদের জন্য ২৬১টি নতুন গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

গাড়ি কেনা বন্ধ রাখার জন্য সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল উল্লেখ করে তিনি আরও জানান, ‘সেই নিষেধাজ্ঞা এই নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল ২৬১টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন। কারণ, যাঁদের (ডিসি ও ইউএনও) এসব গাড়ি দেওয়া হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।’

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানায়, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে এই সরকারের অধীনই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি