শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে প্রাণ গেলো ৩ মোটরসাইকেল আরোহীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা।

তিনি বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি