ডেস্ক রিপোর্ট:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করবে তিনটি বিদেশি সংস্থা। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা- ইউরোপীয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।
আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সঙ্গে সভা করবেন। এ ছাড়া অন্য দুটি সংস্থা থেকে ইতিমধ্যেই প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছেন।
এদিকে নভেম্বরের প্রথমার্ধেই তফসিল দেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছে ইসি। এ ক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ভোটগ্রহণ করতে চায় কমিশন।

















































