শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোটের মাঠে আরও ১৯০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে দায়িত্ব পালনে ৮ বিভাগে আরও ১৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহণের দুদিন আগে থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত অর্থাৎ ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিনের জন্য নির্বাচনি এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিতকরণের প্রয়োজন হবে।’

এতে আরও বলা হয়, ‘৮ বিভাগে ১১৬২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এছাড়া আচরণবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্টে নিয়োজিত ৭৫৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও নিয়োজিত আছেন। ৮ বিভাগে অতিরিক্ত আরও ১৯০৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন।’

১৯০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২৬, চট্টগ্রাম বিভাগে ৩৭৬, সিলেট বিভাগে ১৪৪, রাজশাহী বিভাগে ২১৯, বরিশাল বিভাগে ১৮৬, খুলনা বিভাগে ১৮৩ ও রংপুর বিভাগে ২৮২ জনের চাহিদা দিয়েছে ইসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি