বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যেখানে সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে: ইসি রাশেদা


যেখানে সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে: ইসি রাশেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২৪

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সবাই যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেখানে সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা বলেন, ‘আমাদের সব আয়োজনের মূল্য উদ্দেশ্য শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট পরিচালনা করা। সুন্দর পরিবেশে সবাই যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। আমরা যতটুকু বাইরের পরিবেশ দেখেছি- তাতে মনে হয়েছে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা বলার সময় এখনো আসেনি। তবে আমরা নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি