ডেস্ক রিপোর্ট:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের একদিন আগে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর ফলে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটগ্রহণ হবে না।
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এর আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।


















































