বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনী অপরাধ দমনে মাঠে থাকবে ৬৫৩ বিচারিক হাকিম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২৪

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অপরাধের বিচার সম্পন্ন করতে শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মাঠে নেমেছেন ৬৫৩ বিচারিক হাকিম।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিচারিক হাকিমরা ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন।

ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার গণমাধ্যমকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন তারা। তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি