শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৫ আগস্ট ‘বিজয় মিছিলে’ গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০২৪

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবী আবুল কালাম (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান।

বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকিব নুর।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানিয়েছে, গত ৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল কুমিল্লা সদর থানার দিকে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা হাই স্কুলের দক্ষিণ পাশ দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কালাম। পথে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রায়হান ও তার বাহিনী মিছিলে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন আবুল কালাম। পরে গুরুতর আহত অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ঘটনায় গত ১৩ আগস্ট সংশ্লিষ্ট কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আবুল কালাম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাজীরগাও গ্রামের বাসিন্দা। বর্তমানে কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায় থাকতেন তিনি। আজ শুক্রবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি