রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় জয়ে এমবাপ্পে-পরবর্তী যুগ শুরু পিএসজির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২৪

ডেস্ক রিপোর্ট:

পিএসজিতে ৭ মৌসুম কাটিয়ে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ চলে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পেবিহীন চ্যালেঞ্জে শুরুটা দারুণভাবেই করল পিএসজি। মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে।

যদিও ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-১ গোলের সমতা। একসময় মনে হচ্ছিল ম্যাচটা ড্র করতে যাচ্ছে পিএসজি। সেখান থেকে পরের ৬ মিনিটে ৩ গোল করে লা হাভরেকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি।

৩ মিনিটে কাং-ইন লি র করা গোলে এগিয়ে যায় পিএসজি। লা হাভরে সেই গোল শোধ করে ৪৮ মিনিটে। গাতিয়ের লরিস করা সমতা টিকেছিল ৮৩ মিনিট পর্যন্ত। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। পিএসজির বদলি হিসেবে নামা তিন খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানির গোলে ৬ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যায় লিগ আঁ ‘র বর্তমান চ্যাম্পিয়নরা।

বড় জয়ে বেশ আনন্দিত পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকও।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা মৌসুমের প্রথম ম্যাচ, শুরুটা ভালোভাবে হলো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি