মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বন্যার পানিতে দুই শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বন্যার পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) জেলার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মুমিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) এবং মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (১০)। তারা দুজন স্থানীয় নয়াকান্দি খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে বাঘাইরামপুর গ্রামে একটি সড়ক ভেঙে তীব্র স্রোতের সৃষ্টি হয়। আয়েশা ও সামিয়া ওই সড়কে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে স্রোতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে সামিয়াকে এবং দুপুর দেড়টার দিকে আয়েশাকে উদ্ধার করে।

মৃত আয়েশার মা বলেন, আমার মেয়ে আজ মাদরাসায় যেতে চায়নি, জোর করে পাঠিয়েছি। তার বাবা শুক্রবার প্রবাসে গেছে। আজ মেয়ের এই খবর শুনে চলে আসছে। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি এখন কী নিয়ে বাঁচবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি