বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে- কুমিল্লায় জামায়াতে আমীর মুজিবুর রহমান


যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে- কুমিল্লায় জামায়াতে আমীর মুজিবুর রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২৪

যৌক্তিক সময়ের মধ্যেযৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে- কুমিল্লায় জামায়াতে আমীর মুজিবুর রহমান

রকিবুল ইসলাম (ম্যাক):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যতটুকু সময় দরকার সংস্কারের ঠিক ততটুকু সময় নেয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে নানকরা হযরত আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যে জাতি ইতিহাস ভুলে যায় তারা বেশিদূর যেতে পারেনা। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন যেন জনগণ তাদের অধিকার ফিরে পায়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুস সাত্তার, জেলা দক্ষিণ আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা শেষে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মসজিদের ভিত্তির প্রস্থ স্থাপন করেন জামায়াত আমির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি