বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে


সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৪

সেনাবাহিনীর

সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে

ডেস্ক রিপোর্টঃ

সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এর আগে সেনা সদরদপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক হন।

২০১৬ সালের জুলাই মাসে হোলি আর্টিজান সন্ত্রাসী হামলার সময় ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে মজিবুর রহমান আলোচনায় আসেন। পরে তিনি এসএসএফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তার আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৪ সেপ্টেম্বর, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি