মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ফুলগাজী এলাকায় নগদ টাকা, টিন ও ধানের চারা বিতরণ


কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ফুলগাজী এলাকায় নগদ টাকা, টিন ও ধানের চারা বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২৪


স্টাফ রিপোর্টার:

ফেনীর বন্যা দুর্গত ফুলগাজী এলাকায় মানুষের মাঝে নগদ ১ লক্ষ ৪ হাজার টাকা, ৩৫৭ টি টিন এবং এক ট্রাক ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলার ঘোষপাড়া (বসন্তপুর) ফুলগাজী এলাকায় কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থানীয় ২৭ জনকে ধানের চারা ও ২ হাজার নগদ টাকা বিতরণ করেন। এই সময় এক প্রতিবন্ধী কৃষককে অতিরিক্ত দুই হাজার টাকা প্রদান করেন।

এছাড়া ফুলগাজী সরকারি কলেজে ৭ জনকে ৩১ পিস করে ঘরের টিন ও তাদের প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা করে বিতরণ করেন জিওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি