বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২৪

ময়নামতি এলাকা থেকেময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

স্টাফ রিপোর্টার:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে ময়নামতি ফুল মার্কেট এলাকা থেকে শাহরিয়ার আলম অমি নামের একজন চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে।

উল্লেখ্য যে, শাহরিয়ার আলম অমি গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ, ছাত্র সমন্বয়ক এবং অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

উক্ত ব্যক্তিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি