বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মো. এনামুল হক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২৪

সাবেক সাংসদ

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মো. এনামুল হক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেপ্তার করেছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ২৮ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা এবং শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এছাড়া, গত রোববার রাতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূর এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি