শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় চাঁদা না পেয়ে ঠিকাদারকে ছুরিকাঘাত, আদালতে মামলা দায়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০২৪

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হামলার শিকার হয়েছেন ঠিকাদার ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র । সম্প্রতি চাঁদা না পেয়ে ঠিকাদারকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায়  আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া  শুভ্র নিজের জানমালের নিরাপত্তা চেয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর আবেদন করেন।

মওদুদ শুভ্র সাধারণ  ডায়রিতে উল্লেখ করেন, অজ্ঞাতনামা নারী-পুরুষ সিন্ডিকেটের কুচক্রী মহল, বিভিন্ন প্রশাসনের নামধারী বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করে আসছে,আমি আমার নিয়মিত পেশাগত জীবনে যথারীতি সামাজিক সালিশ-বিচার কর্মকান্ডের সাথেও প্রত্যক্ষ ও পরোক্ষ্যভাবে সম্পৃক্ত আছি। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক বছর ধরে আমার পেশাগত কর্মকাণ্ডের উপরে উল্লেখিত অজ্ঞাতনামা বিবাদীগণ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর লোকজন এবং তাদের সংগীয় সোর্স পরিকল্পিতভাবে হিংসাত্মক অসৎ উদ্দেশ্যে আমার নিয়মিত কাজে বাঁধা বিঘ্ন ঘটানোসহ আমার জানমালের ক্ষয়-ক্ষতির অপচেষ্টা চালিয়ে আসছে। উক্ত অপশক্তি, কৌশলী ও কু-চক্রি মহল পরোক্ষ্যভাবে আমাকে আমার জীবন যাপনে অশান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আমার নাগরিক অধিকার হনন করে আসছে।

এরই জের ধরে ১ম ঘটনার তারিখ ও সময়ে ১ম ঘটনাস্থলে অজ্ঞাতনামা ১ জন পুরুষ নীল রংয়ের ১টি প্রোবক্স গাড়ি থেকে নেমে আমার কাছে প্রশাসনের বিশেষ শাখার পরিচয় দিলে আমার সন্দেহ হলে নিকটস্থ থানার কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করি এবং তার পরিচয় জানতে চাইলে সে উত্তর না দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়, অপর একটি ঘটনার সময় ২টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা মোট ৩ জন এবং পিছনে রিক্সায় কালো বোরকা পরিহিত ১ জন মহিলা বিবাদী আমার নিকট নিজেদেরকে ঢাকাস্থ সরকারী বিশেষ গোয়েন্দা প্রশাসনের লোক মর্মে পরিচয় দেয় এবং আমাকে সহায়তার আশ্বাস দেয়। আমার ধারনা তারা সবাই এক সিন্ডিকেটের সদস্য। যারা আমাকে ক্ষতির উদ্দেশ্যে প্রতিনিয়ত ফলো করছে এবং আমাকে গুম খুনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমি মামলা মোকাদ্দমা আদালতে করতে গেলেও অপর দিক থেকে অজ্ঞাত কিছু ব্যক্তি পরোক্ষভাবে উক্ত মামলার সুত্রে আমাকে প্রাণনাশের হুমকি ধমকিসহ ক্ষতি করার চেস্টা করছে।

আশঙ্কা করছি যে, অজ্ঞাতনামা বিবাদীগণ আমার ও আমার পরিবারের সদস্যদের নামে রাজনৈতিক/ষড়যন্ত্র মূলক/ চক্রান্ত মূলক তদন্ত ও সমনবিহিন সৃজিত মামলা দ্বারা হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে। ফেইসবুক ও ইত্যাদি প্রিন্ট মিডিয়ায় মিথ্যা বিভ্রান্তিমূলক অপতথ্য/অশ্লীল ছবি/আপত্তিকর ম্যাসেজ প্রচার ও প্রকাশ করে আমার মানহানী করতে পারে। অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের উপরোক্ত অবস্থাধীনে আমি ও আমার পরিবারের লোকজন মানষিক বিপর্যন্তসহ জান-মালেরও চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমন অবস্থায় আমার সকল বিষয়গুলো আমলে এনে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চত করার আবেদন করা হইলো।

উক্ত বিষয়ে মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন বলেন- একজন মানাবাধিকার কর্মীর উপরে এরকম জঘন্য কাজ যারা করে আসছে, তারা যে হোক না কেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। একজন মানবাধিকার কর্মী দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করতে গিয়ে যদি সমাজের আইন অমান্যকারীরদের বিড়ম্বনা শিকার হয় তাহলে সেটি সমাজের জন্য খারাপ কিছু বয়ে আনবে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এডভোকেট সাইদ শাওন বলেন- একজন মানবাধিকার কর্মীর ওপর এই ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।তিনি আরো বলেন মানবাধিকার কর্মী মানব কল্যাণে কাজ করতে গিয়ে যদি এই রকম অবিচার ও জুলুমের শিকার হন, তাহলে মানবাধিকার আইন দেশে প্রতিষ্ঠিত হওয়া কষ্টকর। তাই প্রশাসন থেকে শুরু করে সকলের এ বিষয়টি সমাধানের সুদৃষ্টি আকর্ষণ করছি।

এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এস আই খাজু বলেন- মওদুদ শুভ্র মানবিক,সামাজিক পেশাগত কাজ করছে বলে জানি।  এই বিষয়ে তদন্ত চলছে, আসামি সনাক্তকরণ করে অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি