শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩১৫০ টাকা বেড়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০২৪

আবারও বাড়ল

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৩১৫০ টাকা বেড়েছে

ডেস্ক রিপোর্টঃ

আবারও বাড়ল স্বর্ণের দাম।ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হলো ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। যা এতদিন ছিল এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (রোববার-২২ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়ানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি