শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ম্যানসিটিকে পেছনে ফেলে শীর্ষে লিভারপুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২৪

ম্যানসিটিকে পেছনে ফেলে শীর্ষে লিভারপুল

ডেস্ক রিপোর্ট:

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্নে স্লটের শিষ্যরা। ৬ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ম্যানসিটি ও আর্সেনাল।

শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধের ইনজুরি সময়ে লিভারপুল লিড নেয়। ৪৫+২ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ইব্রাহিমা কোনাতেকে ক্রস দেন দিয়াগো জোতা। সেই ক্রস থেকে কোনাতে গোল করেন। এটি ইংলিশ প্রিমিয়ার লিগে ফরাসি ডিফেন্ডারের প্রথম গোল।

৫৬ মিনিটে উলভস সমতায় ফেরে। কাছ থেকে শট করে গোল করেন রায়ান আইত নুরি।

তার ৫ মিনিট পর লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার পেনাল্টি গোলটি আসে উলভসের নেলসন সিমিডোর ফাউলের কারণে, যেটি বক্সের ভেতর জোতাকে ফেলে দেয়ার জন্য দেয়া হয়েছিল।

শেষ দিকে আরও কিছু গোলের সুযোগ পায় লিভারপুল, তবে কোনাতে হেডটি গোলবারের বাইরে দিয়ে যায় এবং কার্টিস জোনসের একটি শট দারুণভাবে প্রতিহত করেন উলভসের গোলরক্ষক।

শেষ পর্যন্ত লিভারপুল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি