শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে আয়কর রিটার্ন জমা বাড়ছে: জাতীয় রাজস্ব বোর্ড


অনলাইনে আয়কর রিটার্ন জমা বাড়ছে: জাতীয় রাজস্ব বোর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

অনলাইনে আয়কর রিটার্ন জমা বাড়ছেঅনলাইনে আয়কর রিটার্ন জমা বাড়ছে: জাতীয় রাজস্ব বোর্ড

ডেস্ক রিপোর্ট:

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার হার ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সহজতর করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিলের সুবিধা চালু করেছে। এনবিআরের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd ব্যবহার করে ব্যক্তিগত করদাতারা অনলাইনে সহজে রিটার্ন তৈরি ও জমা দিতে পারছেন।

এই সিস্টেমের মাধ্যমে করদাতারা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কর পরিশোধ করতে পারছেন। এছাড়া দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তিস্বীকারপত্র, আয়কর সনদ, এবং টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুযোগও পাচ্ছেন। করদাতারা পূর্ববর্তী বছরের দাখিল করা ই-রিটার্নও ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং ব্যবহারবান্ধব হওয়ায় ইতোমধ্যে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন জমা দিচ্ছেন। ২ অক্টোবর পর্যন্ত এনবিআরের পোর্টালে ই-রিটার্ন অপশন ব্যবহার করে ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে।

ই-রিটার্নের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও করদাতাবান্ধব করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে করদাতাকে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বায়োমেট্রিক সিমের প্রয়োজন হবে। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক নিবন্ধিত কিনা তা যাচাই করতে *16001# নম্বরে ডায়াল করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি