শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনাসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়েকুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনাসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি বাহা উদ্দিন বাহার, তার মেয়ে সূচনাসহ মোট ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা, সাবেক কাউন্সিলর এবং আওয়ামীলীগের অন্যন্যরা রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্তরা আন্দোলনকারী ছাত্র জনতার ওপর অতর্কিত হামলা চালান। মামলায় দাবি করেন, ৭, ৮ এবং ৩৬ নম্বর (আশিকুর রহমান জুয়েল, বাহার রেজা এবং রাজু) আসামিরা তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। যার ফলে তিনি মাথা, পেট ও হাতে গুরুতর আহত হন। এছাড়া, ২১, ২২ ও ৩১ নম্বর (গোলাম সরওয়ার শিপন,নাইমুল হক হিমেল ও হেলাল) আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন এবং অন্য আসামিরা লাঠি, ইট ও পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারী ছাত্র জনতার ওপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেন। মামলার বাদী আরো উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে এবং অন্যান্য আন্দোলনকারীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি