৫৮ কোটি টাকার ফ্ল্যাট কেন ছাড়লেন শাহিদ কাপুর?
সাদা দেওয়ালে টাঙানো পেইন্টিং, দামি সোফা, সামনে সাজানো ফুলদানি আর রাজরানির মতো বসে মীরা রাজপুত—এমনই এক সাজানো-গোছানো অন্দরসজ্জার ছবি।
২০১৮ সালে মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রসামনে এক ডুপ্লে অ্যাপার্টমেন্টে দুই ছেলেমেয়ে নিয়ে সংসার পাতেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। প্রায় ৫৮ কোটি টাকা খরচ করে কেনা এই ৫০০ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাটে দীপাবলি থেকে ঈশানের জন্মদিন—অনেক আনন্দঘন মুহূর্তের স্মৃতি গড়েছেন তারা।
তবে এবার তারা নাকি এই ফ্ল্যাটটি ছেড়ে দিচ্ছেন। আগামী পাঁচ বছরের জন্য ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন। ভাড়ার জন্য তারা একবারে ১.২৩ কোটি টাকার প্রাথমিক আমানত নিয়েছেন এবং প্রতি মাসে ২০.৫ লাখ টাকা ভাড়া পাবেন শাহিদ। এমনকি, মাসিক এই ভাড়া ধীরে ধীরে বাড়তে থাকবে। পাঁচ বছর শেষে মাসিক ভাড়া দাঁড়াবে ২৩.৯৮ লাখ টাকায়। শাহিদের এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন এক নামী বহুজাতিক সংস্থার এক কর্মকর্তা।
কিন্তু হঠাৎ কেন বাসা বদল করলেন শাহিদ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। গত পাঁচ বছরে শাহিদের সবচেয়ে বড় হিট ছিল ‘কবীর সিংহ’। এর পর কয়েকটি ছবি মুক্তি পেলেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। এছাড়া তিনি ওটিটি সিরিজ ‘ফার্জি’-তে কাজ করেছেন। অর্থনৈতিক কারণেই কি বাসা বদল করছেন শাহিদ? প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।
























































