রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসির বিরুদ্ধে শাস্তির দাবি, নিষিদ্ধ হতে পারেন তিনি


মেসির বিরুদ্ধে শাস্তির দাবি, নিষিদ্ধ হতে পারেন তিনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০২৪

মেসির বিরুদ্ধেমেসির বিরুদ্ধে শাস্তির দাবি, নিষিদ্ধ হতে পারেন তিনি

স্পোর্টস ডেস্ক:

নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তারা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-২ গোলে হেরেছে। এই ম্যাচে লিওনেল মেসি রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যার ফলে এখন তার ওপর শাস্তির আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন তিনি।

জানা গেছে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে একটি ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন। এর পরপরই, মেসি তার ফাউলের শিকার হন। তবে আলবিসেলেস্তেদের জোরালো দাবির মধ্যেও ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে অস্বীকার করেন। তখন রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন মেসি।

মেসি রেফারিকে কী বলেছিলেন তা তৎক্ষণাৎ জানা না গেলেও, এসবিএস স্পোর্ট এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, মেসি রেফারিকে বলেছিলেন, “তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।”

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্তের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার কারণে মেসির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হতে পারে, এমনকি নিষেধাজ্ঞাও আসতে পারে।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে রেফারিকে সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, “অনেক কিছুই বলতে পারি, কিন্তু তা অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো। মাঠে কী ঘটেছে, তা আমরা সবাই দেখেছি।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি