শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০২৪

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল

ডেস্ক রিপোর্ট:

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। এর মধ্যে ২০১০ সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা ২৪ অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) যার নথি চ্যানেল 24 এর হাতে এসেছে।

এ মামলার আদেশে আদালত বলেছেন, ২০১০ সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল এবং মামলার বাদী আদালতকে ব্যবহার করে তাকে হয়রানি করতে চেয়েছিলেন।

অন্যদিকে, হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া ৫টি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।

আদেশে আদালত বলেন, এসব মামলা আদালতের সময় নষ্ট করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে করা হয়েছে, ফলে শ্রম আদালতে করা এই ৫টি মামলা বাতিল করা হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি