রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপি যতই চাপ দিক না কেন, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ


বিএনপি যতই চাপ দিক না কেন, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০২৪

বিএনপি যতই চাপ দিক না কেনবিএনপি যতই চাপ দিক না কেন, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে, সরকার কোনো রাজনৈতিক দলের কাছে নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। বিএনপি যতই দ্রুত নির্বাচনের জন্য চাপ দিক না কেন, সরকার সংস্কার কমিশনের কার্যক্রম সম্পন্ন হওয়ার ওপর ভিত্তি করেই নির্বাচনের পথে অগ্রসর হবে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা করে আওয়ামী লীগ তাদের রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, বরং জনগণের কাছে ক্ষমাও চাইতে হবে।”

গণঅভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কিছু দাবি ন্যায্য হলেও সব দাবিই গ্রহণযোগ্য নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে আমাদের ধারণা।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায় হয়ে থাকা আইনগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে এমন একটি রূপরেখা তৈরির চেষ্টা করবো, যাতে স্বাধীনভাবে এই দেশে গণমাধ্যম চর্চা করা সম্ভব হয়।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি