শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ভারতের ত্রিপুরায় ১০ বাংলাদেশি নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৪

ভারতের ত্রিপুরায়ভারতের ত্রিপুরায় ১০ বাংলাদেশি নাগরিক আটক

ডেস্ক রিপোট:

ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে ভারত। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পুলিশ তাদের আটক করেছে। তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা দাবি করেছেন যে নিজেদের গ্রামে উত্তেজনা ও অস্থিরতা থেকে বাঁচতে তারা ভারতে পালিয়ে আসেন। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে দুজন নারী, তিনজন কিশোর এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। তাদের ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন।

আটককৃতদের একজন শংকর চন্দ্র সরকার নামের এক ব্যক্তি দাবি করেছেন, ক্রমাগত হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হওয়ার পর তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে আসেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা আইন অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি