শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন নানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০২৪

৩৮ বছর বয়সে ফুটবলকে৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন নানি

ডেস্ক রিপোর্ট:

৩৮ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন নানি। ফলে নিজের পুরোনো ক্লাব স্পোর্তিংয়ের বিপক্ষে খেলা হয়ে গেল পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গারের শেষ ম্যাচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানি নিজেই প্রায় দুই দশকের খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘোষণা করে লেখেন, “বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমি নিজের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”

২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন নানি। প্রথম বছরেই চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। ওল্ড ট্রাফোর্ডে কাটানো আট মৌসুমে চারটি প্রিমিয়ার লিগ এবং দুটি লিগ কাপ জেতেন তিনি।

চলতি মৌসুমে নিজ শহরের ক্লাব এস্ত্রেলা আমাদোরার হয়ে পর্তুগালের শীর্ষ লিগে খেলছিলেন নানি। গত মাসে স্পোর্তিংয়ের বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলেন তিনি।

তার দীর্ঘ ক্যারিয়ারে নানি খেলেছেন ভালেন্সিয়া, লাৎসিও, অরল্যান্ডো সিটি, ভেনেতসিয়া, মেলবোর্ন ভিক্টরি এবং আতানা দেমিরস্পোরের হয়ে। দেশের জার্সিতে ১১২টি ম্যাচে ২৪ গোল করেছেন এবং ২০১৬ সালে পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি