মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণ লালমাইয়ে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০২৪

সদর দক্ষিণ লালমাইয়ে সদর দক্ষিণ লালমাইয়ে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরিক হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব (৫১)। এ-সময় তাঁর হাতে হাতকড়া পড়ানো ছিল।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরস্থ গ্রামের বাড়িতে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। ওইদিন সকালে মায়ের মৃত্যুর খবরে আবেদনের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান। এরপর ছুটে যান মায়ের জানাজায়। জানাজার নামাজ শেষে পুলিশি পাহারায় তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শহর থেকে আবদুল মোতালেব কে আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি