রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসি কি সত্যিই আমার চেয়ে সেরা? কে বলেছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০২৪

মেসি কি সত্যিইমেসি কি সত্যিই আমার চেয়ে সেরা? কে বলেছে?

স্পোর্টস ডেস্ক:

ফুটবল বিশ্বে গত দেড় দশক ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, সর্বকালের সেরা ফুটবলার কে? অনেকেই মেসিকে এগিয়ে রাখলেও বেশিরভাগ মানুষ মনে করেন রোনালদো সেরা।

এমন প্রশ্ন এবার রোনালদোর সামনে করা হলো, যেখানে এক ব্যক্তি মেসিকে রোনালদোর চেয়ে সেরা দাবি করেন। রোনালদো তখন পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করেন, “মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?” তবে, মেসি এবং রোনালদোকে নিয়ে এই আলোচনা পুরোপুরি হাস্যরসের মধ্যে ছিল।

কিছুদিন আগে রোনালদো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে হাজির হন, যেখানে তিনি বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে জুটি বেঁধে কিছু ভিডিও প্রকাশ করেন। সোমবার এমন একটি ভিডিও আল নাসর তারকার চ্যানেলে পোস্ট করা হয়।

ভিডিওতে, পর্তুগিজ মহাতারকা মার্কিন ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তবে রোনালদোর শট ঠেকাতে গোলপোস্টে বিস্টসহ আরও তিনজনকে দাঁড়াতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ছিল, “রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?”

মিস্টার বিস্ট ভিডিওতে এক বন্ধুর দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করে বলেন, “নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি গ্রেটেস্ট অব অল টাইম (GOAT) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।” বিস্টের এই কথা শুনে বাকি দুইজনও সমর্থন জানান।

এ কথা শোনার পর, সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো বলেন, “কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?” এই কথা বলার পর রোনালদো অট্টহাসিতে মেতে উঠেন। এরপর রোনালদো পেনাল্টি শট নেন এবং তিনি বলটি মারেন নোলান যেখানে দাঁড়িয়ে ছিলেন সেদিকে।

রোনালদোকে দৌড়ে আসতে দেখে ভয়ে একরকম মাটিতে বসে পড়েন নোলান। এরপর রোনালদো বলটি পোস্টের উপর দিয়ে কোনা দিয়ে জালে জড়ান। পেনাল্টি শটের পর সবাই মিলে আল নাসর তারকার সঙ্গে ছবি তোলেন।

ভিডিওর পরের অংশে রোনালদোকে মিস্টার বিস্টের সঙ্গে দেখা যায়, যেখানে বিস্ট বলেন, “রোনালদো আজকে আমাকে সিউ উদ্‌যাপন (রোনালদোর বিশেষ উদ্‌যাপন) করা শেখাবে।” এরপর রোনালদো সিউ করে বিস্টকে দেখান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি