শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ফ্যাসিবাদ প্রতিরোধে ইসলামি দলগুলোর ঐক্যের তাগিদ: মামুনুল হক


ফ্যাসিবাদ প্রতিরোধে ইসলামি দলগুলোর ঐক্যের তাগিদ: মামুনুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০২৪

ফ্যাসিবাদ প্রতিরোধেফ্যাসিবাদ প্রতিরোধে ইসলামি দলগুলোর ঐক্যের তাগিদ: মামুনুল হক

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য থাকা অপরিহার্য। বিএনপি ও জামায়াতের কারণে যদি এই ঐক্যে বাধা সৃষ্টি হয়, তবে তাদের জাতির সামনে জবাবদিহি করতে হবে। আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ঐক্য ধরে রাখতে হবে।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এ কথা বলেন তিনি।

মামুনুল হক আরও বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাই— সেটি হলো আল্লাহর বিধানকে বিজয়ী করা। এই লক্ষ্য অর্জনে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামি দলগুলোর নিজস্ব স্বকীয়তা থাকতে পারে। তবে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কারও মধ্যে মতভিন্নতা থাকা উচিত নয়। আমাদের লক্ষ্য অভিন্ন— আল্লাহর বিধান প্রতিষ্ঠা। অতীতের তিক্ততা ভুলে বাস্তবতাকে সামনে রেখে ঐক্যের ভিত্তি শক্তিশালী করতে হবে।’

মামুনুল হক বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের অভিন্ন শত্রু ভারত। তাদের আধিপত্যবাদ প্রতিহত করতে ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।’

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৯টায় দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিশ আব্দুল বাছিত আজাদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি