সচিবালয়ে আগুন: তদন্তে বিদেশে পাঠানো হবে গুরুত্বপূর্ণ আলামত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে।
তবে এই উদ্যোগের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘‘এটি একটি বেসরকারি উদ্যোগ। আমরা এটিকে বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখছি। এতে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।’’
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ঘোষণা প্রকাশ না হয়, ততক্ষণ বিষয়টি নিয়ে পরিষ্কার কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।

















































