শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে


বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০২৫

বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণেবিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে

ডেস্ক রিপোর্ট:

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের অবস্থান জানানো হবে। ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে ভারতে। রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সম্প্রতি ভারত সীমান্তের পাঁচটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে। তবে বিজিবি এবং স্থানীয় মানুষের প্রতিবাদ ও দৃঢ় অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময় ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো তাদের করার কথা ছিল না। তবে আগের সরকার এসব কাজ করার সুযোগ দিয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি