শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রমজানে টিসিবি নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০২৫

রমজানে টিসিবি নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টারমজানে টিসিবি নিয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘পবিত্র রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে ১৩ জেলায় ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের মধ্যে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রমজানের নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দারিদ্র্য বিমোচনের মাধ্যমে এ ধরনের ট্রাকসেলের প্রয়োজন হবে না।

ট্রাকসেলের মাধ্যমে প্রতি গ্রাহক এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারবেন। এসব পণ্যের মোট মূল্য ধরা হয়েছে ৫৮৮ টাকা।

প্রথম দিনেই ট্রাকসেলের মাধ্যমে পণ্য কিনতে গ্রাহকদের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বাজার থেকে কম মূল্যে পণ্য কিনতে পেরে গ্রাহকরা খুশি হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি