শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ছয় অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা


ছয় অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২৫


ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার প্রদান করেন।

সম্মাননা পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন— অর্থনীতিতে অবদানের জন্য শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানের জন্য হালিমা বেগম, সফল জননী হিসেবে মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা) এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি