শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওমরাহ পালনকারীদের দেশে ফিরে যাওয়ার সময় বেঁধে দিল সৌদি আরব


ওমরাহ পালনকারীদের দেশে ফিরে যাওয়ার সময় বেঁধে দিল সৌদি আরব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২৫

ওমরাহ পালনকারীদের দেশে ফিরে যাওয়ার
ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র হজের প্রস্তুতির জন্য ওমরাহ পালনকারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২৯ এপ্রিল (জিলকদ মাসের ১ তারিখ) ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। এরপর থেকে কর্তৃপক্ষ হজের প্রস্তুতি শুরু করবে।

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ ১৩ এপ্রিল (১৫ শাওয়াল)। এই তারিখের পর হজের আগে আর কেউ ওমরাহ করতে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

২৯ এপ্রিলের পরেও কোনো ওমরাহ যাত্রী যদি সৌদি আরবে অবস্থান করেন, তবে তা ভিসা আইন ও হজ নীতিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ওমরাহ সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়সীমা মেনে চলার এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের অনুরোধ জানিয়েছেন। সময়ের অতিরিক্ত অবস্থানকারীদের জরিমানা করা হতে পারে।

হজযাত্রীদের সুবিধা, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রতি বছরই সৌদি সরকার এমন নির্দেশনা জারি করে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি