বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


পূর্ব শত্রুতার জের ধরে মানবাধিকারকর্মী আলী আহমাদ এর পরিবারের উপর উগ্রবাদীদের হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

গত ১৭ই মে ২০২৫ বিকেলে হেফাজতে ইসলামের স্থানীয় নেতা টিপু মোল্লার নেতৃত্বে একদল উগ্রবাদী কুমিল্লার দেবীদ্বার উপজেলার মানবাধিকারকর্মী আলী আহমাদ (৩৩) এর কুমিল্লা শহর রাজগঞ্জ এলাকায় তার শ্বশুর বাড়িতে হামলা চালায়। আলী আহমাদ (৩৩) সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার কাজ করার কারণে দীর্ঘদিন ধরেই উগ্রবাদীদের হুমকি ও নির্যাতনের মুখে ছিলেন । হেফাজতে ইসলামের উগ্রবাদীদের হুমকী ও হামলার শিকার হয়ে পরবর্তীতে বাধ্য হয়ে দেশ ত্যাগ করে চলে গেছে বলে জানা যায় ।

তাঁকে না পেয়ে হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে। ভাংচুরে বাঁধা ও প্রতিবাদ করলে সন্ত্রাসী গোষ্ঠী তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করে বলে জানা গেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা প্রকাশ্যে ঘোষণা দেয়— আলী আহমাদ ইসলামবিরোধী কাজ করছে। এবং দেবিদ্বার উপজেলা তার গ্রামে মন্দির মেরামতের জন্য টাকা দিয়েছে, মানবতাবাদী সংগঠন করেছে। তাকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে।

এ ঘটনায় আতঙ্কগ্রস্ত পরিবারের সদস্যরা কুমিল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। বলে থানা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আলী আহমাদ ২০২১ সালের শেষের দিকে “মানবতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা সংখ্যালঘু, দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষাসহ মৌলিক অধিকার রক্ষায় কাজ করে আসছিল। তাঁর এই কর্মকাণ্ডকেই ইসলামবিরোধী বলে আখ্যা দিয়ে উগ্রবাদীরা দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছিল।

বর্তমানে তাঁর স্ত্রী ও পরিবার একটি গোপন স্থানে আশ্রয় নিয়েছেন। পরিবার এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সংগ্রহ: প্রতিবেদক ২১শে মে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনাটির বিস্তারিত নিশ্চিত করেন। এছাড়া হাসপাতাল সূত্রেও আহত অবস্থার খবর জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি