শনিবার,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড।

আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে শতাধিক বাড়িঘর ও পাকা স্থাপনা বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

পানি উন্নয়ন বোর্ড জানান, গোমতীর বাঁধ সংলগ্ন জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। দখলদারদের বারবার নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি