শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় প্রতীকী ম্যারাথন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০২৫


হাবিবুর রহমান মুন্না:

২০২৫ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথনের। শুক্রবার (১৮ জুলাই) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে এ ম্যারাথনের সূচনা হয়, যার আয়োজন করেছেন কুমিল্লা জেলা প্রশাসন।

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আয়োজিত এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের ও পেশার মানুষ।

ম্যারাথনের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

ম্যারাথনটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে এসে শেষ হয়। হাতে ব্যানার ও ফেস্টুন, মুখে গণচেতনার স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো আয়োজনটি।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, “এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে নতুন প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালনের জন্য তারা অনুপ্রাণিত হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি