শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মাইলস্টোন স্কুলের নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের দোয়া


মাইলস্টোন স্কুলের নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের দোয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০২৫


স্টাফ রিপোর্টার:

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বুধবার কুমিল্লা জিলা স্কুল মসজিদে বাদ যোহর দোয়া করা হয়েছে।

এতে অ্যালামনাই, শিক্ষার্থী, ব্যাচ রিপ্রেজেনটেটিভ ও অ্যাডহক কমিটির সদস্যরা অংশ নেন।

সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাফিজ ও অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য অধ্যক্ষ কবীর আহমেদ। এ সময় অ্যালামনাই এডহক কমিটির সদস্য জসীম উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ রেজাউল আলম ও মাসুক আলতাফ চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক(দিবা) মোঃ নূরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্কুলের পেশ ইমাম মাওলানা মনির মোনাজাত পরিচালনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি