কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বৈষম্য মুক্ত ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার আসর নামাজের পর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই মাহফিলে জুলাই ২৪ বিপ্লবের শহীদদের স্মরণ করা হয় এবং একইসাথে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম এবং ঠাকুরপাড়া বৈষম্য মুক্ত ঐক্য পরিষদের সভাপতি কাজী জাবেদ ইকবাল। এছাড়া ঠাকুরপাড়া বৈষম্য মুক্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীসহ এলাকার ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেন।


















































