শুক্রবার,২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এক মাসে ১৫০০ বাংলাদেশিকে ভারত থেকে পুশ-ইন: স্বরাষ্ট্র উপদেষ্টা


এক মাসে ১৫০০ বাংলাদেশিকে ভারত থেকে পুশ-ইন: স্বরাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০২৫


ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশ-ইন করা হয়েছে—এ তথ্য সঠিক। তবে সাম্প্রতিক সময়ে পুশ-ইনের সংখ্যা কিছুটা কমেছে।

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ কার্যালয় পরিদর্শনের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাতে কিছুটা ফলও মিলছে।

তিনি বলেন, চাঁদাবাজদের কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি