এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ, ইতিহাসে রেকর্ড
বাংলাদেশ সরকারের ইতিহাসে প্রথমবারের মতো এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ঋণের আসল ও সুদ মিলিয়ে মোট ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার পরিশোধ করেছে সরকার, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ অর্থের মধ্যে ঋণের আসল পরিশোধে ব্যয় হয়েছে ২৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং সুদ পরিশোধে গেছে ১৪৯ কোটি ১৮ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক উৎস থেকে মোট ৮ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। সেই সঙ্গে ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৮ দশমিক ৩২ বিলিয়ন ডলার—যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।
ইআরডি বলছে, বৈদেশিক সহায়তা ও ঋণপ্রবাহ কমে যাওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

























































