রবিবার,১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » কুবি লিবারেল মাইন্ডস ২০২৫: সভাপতি সাকিব, ভিপি জাহিদ, জিএস রাজীবসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


কুবি লিবারেল মাইন্ডস ২০২৫: সভাপতি সাকিব, ভিপি জাহিদ, জিএস রাজীবসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৫

জান্নাতুল ফেরদৌস প্রীতি,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহশিক্ষা সংগঠন ‘লিবারেল মাইন্ডস’-এর ২০২৫ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৩তম ব্যাচের এম এস সাকিব, সহ-সভাপতি হয়েছেন ১৪তম ব্যাচের মো. জাহিদ হোসাইন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের মোহাম্মদ রাজীব।

মঙ্গলবার (২৯ জুলাই) কনভেনর মো. হারুন, সদস্য তারিন বিনতে এনাম এবং এক্স-অফিসিও অধ্যাপক ড. এম এম শরীফুল করীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে, ১৮ মে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান আংশিক কমিটি ঘোষণা করেন।

পূর্ণাঙ্গ কমিটিতে আরও আছেন: কোষাধ্যক্ষ পদে কে. এম. ইশতিয়াক রহমান (১৫তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক হিসেবে কাজী তাহসিন আহমেদ (১৬তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাঈম খান (১৮তম ব্যাচ)। রিডিং সার্কেলের কনভেনর হয়েছেন ফাতেহা আক্তার (১৬তম ব্যাচ), সদস্য হিসেবে যুক্ত হয়েছেন রায়হানুল বারি রাসেল, আবু ইশরাক এবং জারিন আনান (সকলেই ১৮তম ব্যাচ)।

ডিবেট ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনরের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফারুক (১৬তম ব্যাচ); সদস্য হিসেবে থাকবেন মাকসুদ নূর, উমামা (১৭তম ব্যাচ) এবং জাফরিন তাসনিম (১৮তম ব্যাচ)। ইংলিশ থিয়েটারে কনভেনর হয়েছেন আসমা-উল-হুসনা (১৬তম ব্যাচ); সদস্য হিসেবে থাকছেন সুমাইয়া তাবাসসুম, জাফরিন আলম জুঁই (১৬তম ব্যাচ) এবং ইশতিয়াকুল ইশরাক (১৮তম ব্যাচ)।

এছাড়াও কালচারাল মিউজিক ক্লাবের কনভেনর হিসেবে নির্বাচিত হয়েছেন সামিন শাহরিয়া (১৬তম ব্যাচ); সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইফফাত সাবরিন রিনি, জে এন ডিয়া (১৭তম ব্যাচ) এবং আনজুম জান্নাত শৈলী (১৮তম ব্যাচ)।

নবনির্বাচিত সভাপতি এম এস সাকিব বলেন, “লিবারেল মাইন্ডসের নতুন কমিটি গঠিত হয়েছে একদল মেধাবী ও উদ্যমী সদস্য নিয়ে। এই কমিটিতে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দ এবং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের মতো। অধিকাংশ সদস্যের আগেও সংগঠনের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে, যা নতুনদের সঙ্গে সমন্বয় করে সংগঠনের গতি আরও বাড়াবে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু বিভাগের গণ্ডিতে সীমাবদ্ধ থাকা নয়, বরং বিশ্ববিদ্যালয় এবং তার বাইরেও শিক্ষার্থীদের দক্ষতা প্রকাশের সুযোগ সৃষ্টি করা। আমরা চাই এই কমিটি সম্মানজনকভাবে কুবি ও বিভাগের প্রতিনিধিত্ব করুক এবং মেয়াদ শেষে এমন কিছু অর্জন রেখে যাক, যা স্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, লিবারেল মাইন্ডস কার্যনির্বাহী কমিটি-২০২৫ আগামী এক বছর দায়িত্বে থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি